শাপলা চত্বর হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় মিলেছে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) দুপুরে নিজ কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ‘ওই ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তে বেশ কিছু তথ্য উঠে এসেছে। ঘটনার দিন শুধু ঢাকাতেই ৩২ জনের প্রাণহানি ঘটে। তাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। এর মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত হয়েছে। এছাড়া পরদিন তথা ৬ মে নারায়ণগঞ্জে নিহত হওয়া ২০ জন, চট্টগ্রামে ৫ জন, কুমিল্লায় একজনসহ মোট ৫৮ জনের পরিচয় আমরা শনাক্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে এরই মধ্যে সাবেক একাধিক আইজিপি গ্রেপ্তার রয়েছেন। এছাড়া সরকারপ্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধানদের যারা জড়িত, তাদের নামও আমরা পাচ্ছি। তদন্তের স্বার্থে এ মুহূর্তে নাম প্রকাশ করছি না।’
আমিনুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, ‘মামলার তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত শেষ হবে বলে আশাবাদী। এরপর ফরমাল চার্জ আকারে দাখিল করা হবে।’