তাহসিফের মৃত্যু: আবারও ৩ দিনের রিমান্ডে দিশা

আদালত সংবাদদাতা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ দিনের রিমান্ড শেষে এদিন দিশাকে আদালতে হাজির করা হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আগের দফার রিমান্ডে দিশা ‘গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন’ উল্লেখ করে তাকে আবারও রিমান্ড নিতে ৭টি কারণ তুলে ধরেছেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এ আসামিকে ৪ দিনের রিমান্ডে পেয়ে মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য ঘটনার বিষয়ে ব্যাপকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তাহসিফ সৌরির সঙ্গে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতের বেলা উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ যায়। ২৭ অক্টোবর সন্ধ্যাবেলা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকস খায়। মোটরসাইকেল গ্যারেজে তাহসিফসহ দিশা একসঙ্গে যায়।
আরও বলেছেন, দিশা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ ছিলেন এবং বিভিন্ন জায়গায় তাহসিফের সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়াও তদন্তে দিশা ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। এ আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যায় এবং নীরবতা পালন করে।
আবেদনে মামলার আরেক আসামির কথা তুলে ধরে বলা হয়, তদন্তে সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশ হেফাজতে রিমান্ডে রয়েছে। দিশা ও দীপের বক্তব্য ক্রস চেক করা প্রয়োজন। এ ছাড়াও তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনায় দিশার একাধিকবার কথা বলার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে দিশা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ৭ দিনের রিমান্ড একান্ত প্রয়োজন।
আবারও রিমান্ডে নিতে ৭ কারণ
• ঘটনার দিন তাহসিফের সঙ্গে দিশা উত্তরা ১৮ নং সেক্টর রুআপ কমপ্লেক্সে সিপি ফাইভ স্টার নামের ফাস্ট ফুডে স্ন্যাকস খাওয়ার সময় কোনো আবেগপ্রবণ কথাবার্তা কিংবা বাকবিতণ্ডা হয়েছিল কি না তার তথ্য যাচাই করা প্রয়োজন।
• ঘটনার দিন তাহসিফ দিশার 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট'-এ কোনো কথাকাটাকাটি কিংবা কবিতণ্ডা হয়েছিল কি না, সেই তথ্য যাচাই-বাছাই করা প্রয়োজন।
• ঘটনার দিন বা কিংবা আগে দুজনের সম্পর্কের কোনো টানাপোড়ন যাচ্ছিল কি না তা যাচাই-বাছাই করা প্রয়োজন।
• মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন।
• অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার ও শনাক্ত।
• আলামত উদ্ধার
• দিশা ও দীপের বক্তব্য ক্রস চেক করা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ২টার দিকে কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সৌরির ভাসমান লাশ ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের সঙ্গী সেই তরুণী ৪ দিনের রিমান্ডে