শিরোনাম

৩ মামলায় জামিন পেলেন মমতাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩ মামলায় জামিন পেলেন মমতাজ
সাবেক এমপি মমতাজ বেগম।

রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলাসহ তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ জুন) বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসান সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্য দুটি মামলা হলো– আশুলিয়া থানায় দায়ের করা কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলা ও যুবক ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা।

এদিন আদালতে মমতাজ বেগমের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও ও অ্যাডভোকেট খায়রুনেসা খানম।

এর আগে, ২০২৫ সালের ১২ মে দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার হন মমতাজ।

প্রসঙ্গত, সংগীতশিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য ছিলেন।

/এফআর/