শিরোনাম

নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল সংবাদদাতা
নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর মরদেহ উদ্ধার
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিক্স্র সিটিজেন জার্নাল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের চার দিন পর এক যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার কাউনটার বিল থেকে মিন্টু খান নামের ওই যুবদল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরেনি মিন্টু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন। পুলিশ স্থানীয় বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

/এসআর/