এখনো ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের। আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের। এ দেশ কোনো দলের না, কারো ব্যক্তিগত না। এদেশের মালিক এই দেশের জনগণ। কাজেই সবার আগে বাংলাদেশ।’
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় তিনি আরও বলেন, ২০০৮ সালে রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছিল। এবার যাতে রেজাল্ট পাল্টাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এখনো কোনো কোনো মহল চেষ্টা করছে কীভাবে ভোটকে বাধাগ্রস্ত করা যায়। তারা বিভিন্ন লোকজন দিয়ে মা-বোনদের এনআইডি ও বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। এভাবে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে৷
তিনি আরও বলেন, গত ১৫/১৬ বছর আমরা দেখেছি,মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন থেকে, মানুষের বিভিন্ন দাবি-দাওয়া থেকে বঞ্চিত হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমরা গুম দেখেছি, মিথ্যা মামলা দেখেছি, গায়েবি মামলা দেখেছি। এই অবস্থার পরিবর্তন যদি করতে হয় ৫ আগস্ট যেমন বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে রাস্তায় নেমে এসেছিল। ঠিক একইভাবে আগামী ১২ তারিখে নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে ভোট দিতে হবে।
মা-বোনদের স্বাবলম্বী করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘মা-বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। পর্যায়ক্রমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। যদি কৃষক ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এজন্য কৃষকদের আমরা কৃষক কার্ড দিতে চাই। কৃষি লোন ১০ হাজার পর্যন্ত সুদসহ মওকুফ করতে চাই।’
জনসভায় বক্তব্য দেওয়ার পর তারেক রহমান টাঙ্গাইলের আটটি আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের দেখাশোনার দায়িত্ব জনগণকে দিয়ে যান।
জনসভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এতে টাঙ্গাইল-১ আসনের দলীয় প্রার্থী ফকির মাহবুব আনাম, টাঙ্গাইল-২ আসনের আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ আসনের ওবায়দুল হক, টাঙ্গাইল-৪ আসনের লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু,টাঙ্গাইল -৬ আসনের রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৭ আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৮ আসনের আহমেদ আযম খান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।