টাঙ্গাইলে জঙ্গলে পড়ে ছিলো নবজাতক

টাঙ্গাইলে জঙ্গলে পড়ে ছিলো নবজাতক
টাঙ্গাইল সংবাদদাতা

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়কের পাশে জঙ্গলে পড়ে থাকা এক নবজাতক কন্যাকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে নবজাতককে উদ্ধার করা হয় বলে জানান বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
শিশুটিকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘আমি বাড়িতে খেতে বসব, তখন আমার খালা ডাক দেন। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যাই। পরে জঙ্গলের মধ্যে নবজাতক দেখতে পাই। খালা নবজাতককে কোলে তুলে নেন। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসি।’
ইউএনও ইকবাল হোসেন বলেন, ‘জঙ্গল থেকে কান্নার শব্দ পেয়ে আশপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতককে উদ্ধার করেন। নবজাতকটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’