সাদাপাথর ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাদাপাথর ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
সিলেট সংবাদদাতা

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন।
তিনি বলেন, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ করা হয়। ঢলের পানি নেমে যাওয়ায় বর্তমানে পর্যটকদের ভ্রমণের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এর আগে, রবিবার (২১ জুন) টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে যায় সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর। পরিস্থিতি বিবেচনায় এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি শুরু হয়। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে আজ (রবিবার) সকালে হঠাৎ সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। ফলে নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল থেকে খেয়াঘাট হতে কোনো নৌকা সাদাপাথরের উদ্দেশে ছেড়ে যায়নি।
স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল নামলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাট ডুবে গেছে। অনেক ব্যবসায়ীর লকার, চেয়ার, প্রসাধনসামগ্রী ও অন্যান্য আসবাব পানির স্রোতে ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে।

সাদাপাথর পর্যটনকেন্দ্র আবার সাময়িকভাবে বন্ধ