সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোলে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের টিনের চাল ও বেড়ার একাংশ পুড়ে গেছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে শিয়ালকোল ইউনিয়নের বহুতী বাজারে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতী বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস। শনিবার রাতে অফিসটিতে খড়কুটোতে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এতে টিনের চাল ও বেড়া পুড়ে গেছে।
তিনি আরও বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়ার পর সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন।