শিরোনাম

রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত ঘোষণা

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত ঘোষণা
সাজেক ভ্যালি

টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধস, বন্যা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে রাঙামাটির সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র বন্ধ করা হয়েছিল। তবে অবস্থার উন্নতি হওয়ায় পর্যটনকেন্দ্র উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) বিকালে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাসের প্রেক্ষিতে এবং অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্নস্থানে ভূমিধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় গত ৭ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রায় ৯ দিন পর আবারও সাজেক ভ্যালিসহ উপজেলার সব পর্যটন স্পট উন্মুক্ত হলো।

বর্ষা মৌসুম হওয়ায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সকলকে সময়ে সময়ে জেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

/জেএইচ/