রাজশাহীতে আম পাড়া শুরু
রাজশাহী সংবাদদাতা

রাজশাহীতে আম পাড়া শুরু
রাজশাহী সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৪: ০৩

গাছে গাছে ঝুলছে আম।
রাজশাহীতে বাগান থেকে গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে। শুক্রবার (১৫ মে) থেকে রাজশাহীর বাজারে গুটি আম পাওয়া যাবে। সকালে রাজশাহী নগরী ও আশপাশের এলাকা ঘুরে চাষি ও ব্যবসায়ীদের আম পাড়তে দেখা গেছে।
আম ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের বেধে দেওয়া সময় অনুযায়ী আজ থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। এখন অল্প আম পাড়া হচ্ছে। আগামীকাল শনিবার বানেশ্বর হাট। হাটে আম নিয়ে যাব বিক্রির জন্য। তবে প্রথম দিন খুব বেশি আম পাড়ার পরিকল্পনা নেই।
রফিক নামে আরেক চাষি জানান, নগরীর বুধপাড়ায় গুটি জাতের আম নামানো হচ্ছে। এখনো সেভাবে আম পাড়া হবে না। কয়েকদিন পরে বেশি করে আম পাড়া হবে।
আমের দামের বিষয়ে তিনি বলেন, আজই প্রথম এই মৌসুমে আম পাড়া শুরু করা হলো। হাটে বাজারে নিয়ে যাওয়ার পরে বোঝা যাবে কত দামে কেনাবেচা হচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান ঠিক রাখতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা যাবে। বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারাবছরই সংগ্রহ করা সম্ভব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি।

/এসআর/