শিরোনাম

৩০০ টাকা দরে অকটেন বিক্রি, মুদি দোকানিকে জরিমানা

রাজবাড়ী সংবাদদাতা
৩০০ টাকা দরে অকটেন বিক্রি, মুদি দোকানিকে জরিমানা
মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংগৃহীত

রাজবাড়ীতে অবৈধভাবে অকটেন সংগ্রহ করে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করার অভিযোগে একটি মুদি দোকানে অভিযান চালায় প্রশাসন। এসময় সত্যতা মেলায় ওই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভার ১নং বেড়াডাঙ্গা চরকেষ্টপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বকর সিদ্দিক।

জানা গেছে, চরকেষ্টপুর এলাকার মেসার্স জমশেদ স্টোরের মালিক বিভিন্ন প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে অকটেন ও পেট্রোল ক্রয় করে তা মজুত করেন। পরে এসব তেল গ্রাহকদের কাছে ৩০০ টাকা লিটার বিক্রি করেন। এমন অভিযোগে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত মুদি দোকানি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, সরকারি বিধি লঙ্ঘন করে তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে।

এফআর