শিরোনাম

ব্রাজিল সমর্থকদের কাছ থেকে অর্ধেক ফি নেবেন আইনজীবী

রাজবাড়ী সংবাদদাতা
ব্রাজিল সমর্থকদের কাছ থেকে অর্ধেক ফি নেবেন আইনজীবী
আইনজীবী গোলাম মোস্তফা

ব্রাজিলের প্রতি অগাধ ভালোবাসা থেকে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য ও আইনজীবী গোলাম মোস্তফা। বিশ্বকাপ চলাকালীন ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি’তে আইনি সহায়তা দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

গোলাম মোস্তফা রাজবাড়ী জেলার বা‌লিয়াকা‌ন্দির নারুয়ার শোলাবা‌ড়িয়া গ্রামের বা‌সিন্দা।

রাজবাড়ীর রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ একাধিক ব্রাজিল সমর্থক বলেন, ব্রাজিল দলকে যারা ভালোবাসে, তারা ছাড় দিতে জানে। আইনজীবী গোলাম মোস্তফার এই উদ্যোগ তারই প্রমাণ। এবারও ব্রাজিল বিশ্বকাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

ফুটবল আমার প্রিয় খেলা উল্লেখ করে আইনজীবী বলেন, আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি। ১৯৯৮ সাল থেকে ব্রা‌জিল সমর্থন ক‌রে আস‌ছি। ব্রা‌জি‌ল দ‌লের খে‌লোয়াড়দের ম‌ধ্যে যা আছে তা অন্য দ‌লের খে‌লোয়াড়দের ম‌ধ্যে নেই। আশা করছি, এবা‌রের বিশ্বকা‌পে ব্রা‌জিল চ্যাম্পিয়ন হ‌বে। আমি যে‌হে‌তেু আইনজী‌বী তাই ফুটবল বিশ্বকাপ ২০২৬ খেলা পর্যন্ত আমার কা‌ছে প্রিয়দ‌লের সমর্থক কোনো ম‌ক্কেল এলে তা‌দের কাছ থেকে অ‌র্ধেক ফি নি‌য়ে আইনি সহায়তা দেবো।

/এসআর/