পদ্মায় ধরা পড়লো ৩৫ কেজির কাতল

পদ্মায় ধরা পড়লো ৩৫ কেজির কাতল
রাজবাড়ী সংবাদদাতা

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের এক কাতল মাছ। পরে মাছটি সাড়ে ৭৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রবিবার ( ৫ জুলাই) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানিয়েছেন।
শাহজাহান বলেন, ‘শেষ রাতে জমির তার দল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেও তারা তেমন কোনো মাছ পাননি। পরে ভোরের দিকে কলাবাগান এলাকায় জাল ফেললে একটি বড় আকারের কাতল মাছ জালে ধরা পড়ে। দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন করলে দেখা যায় মাছ ৩৫ কেজি।’
তিনি আরও বলেন, ‘উন্মুক্ত নিলামে মাছটি ২ হাজার টাকা কেজিতে মোট ৭০ হাজার টাকায় কিনে নেই। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে খুলনার এক ক্রেতার কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৭৩ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।’