ভেজাল শিশু খাদ্য উৎপাদন, কারখানা মালিককে ১ বছরের কারাদণ্ড

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়ায় ভেজাল ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ কারখানা পরিচালনা ও ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোকছেদুল আলমকে (৩৫) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ মে) কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হামিদ এসব তথ্য জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে ওই কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানা থেকে প্রায় ৫ হাজার পিস ভেজাল ফ্রুট জেলি, রোবো আইসক্রিম এবং এসব শিশু খাদ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল জব্দ করা হয়। পরে জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে রাতের আধারে এসব শিশু খাদ্য তৈরি করা হচ্ছিল। পরে সেগুলো উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় সরবরাহ করা হতো। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় কারখানাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও কাওছার হামিদ বলেন, শিশু খাদ্যের নামে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদনকারী কারখানাটিতে প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড 