পাবনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

পাবনা প্রতিনিধি

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি শহরের আরএম অ্যাকাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে ক্যালিকো কটন মিল এলাকায় হাটে মোটরসাইকেল বিক্রি করতে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাবনায় জোড়া খুন: আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ