রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবককে গুলি

রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবককে গুলি
নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রকাশ্যে এক যুবককে গুলি করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে কালামিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম ফারুক হোসেন। তিনি হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরীফপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সকালে কালামিয়ার দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। দুইটি গুলি ফারুকের শরীরে লাগে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ফারুকের শরীরে দুইটি গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, সেই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।