শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

নোয়াখালী সংবাদদাতা
নোয়াখালী সংবাদদাতা
বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিক্স সিজেডএন টোয়েন্টিফোর

নোয়াখালীর চাটখিলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– একই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ ও তাদের ছেলে রাহুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি সেচ করা হচ্ছিল। এ সময় রাহুল অসাবধানতাবশত মোটরের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তার মা অঞ্জনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/

বিষয়:

নোয়াখালী