হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল। তিনি জানান, হলফনামা সম্পর্কে অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে দাখিল করেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি দাবি করে এর আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।
রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী ইব্রাহিম খলিল আরও জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ।

হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি