নেত্রকোনায় চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোনায় চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনায় চারটি ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে বিদ্যালয়ের বেঞ্চ, সিলিংফ্যান পুড়ে গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এই আগুন দেওয়া হয় বলে জানান জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
আগুনে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো– সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এই বিদ্যালয়টি ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে না।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে করেন।
প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।