মাদকের পক্ষে নেতারা তদবির করলেই গ্রেপ্তার করা হবে

নরসিংদী সংবাদদাতা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরও গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নরসিংদী পৌর শহরের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণ ও শান্তিতে থাকার জন্য মাদক নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের পক্ষে যারা তদবির করবে, তাদেরসহ গ্রেপ্তার করা হবে।
তিনি বলেন, বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা মাদক। এই মাদকের কারণে দেশের যুবসমাজ ও তরুণ সমাজ আজ ধ্বংসের প্রান্তে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদক নির্মূলে আমরা সব ধরনের পদক্ষেপ নেবো।
নরসিংদী জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, সাবেক কাউন্সিলর রোকনোজ্জামান রোকন প্রমুখ।