আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা সংবাদদাতা

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের আনন্দ উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম দীপ্ত চৌধুরী। তিনি শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বাবা বাদল চৌধুরী বলেন, ‘বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে বের হয়ে শহরের শহীদ মিনার এলাকায় গিয়েছিল দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি সমর্থকেরা আনন্দ উল্লাস করছিলো। তখন একটি দ্বিতল ভবনের ছাদ থেকে এই আনন্দ-উল্লাসের ভিডিও ধারণ করছিলো দীপ্ত। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে সে ছিটকে ছাদ থেকে নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।’
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ বলেন, বিদ্যুতের স্পর্শে ও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীপ্ত চৌধুরী মারা গেছেন।