বিদ্যুৎ সংকটে শিক্ষার্থীদের পাশে ডেপুটি স্পিকার

নেত্রকোনা সংবাদদাতা

নেত্রকোনার কলমাকান্দায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে থাকা শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (৪ এপ্রিল) সকালে ডেপুটি স্পিকার উপজেলার মুক্তি প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন। তখন কর্তৃপক্ষ ও অভিভাবকরা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ তুলে ধরেন। তিনি তাৎক্ষণিক নিজের বেতনের ১ লাখ টাকা আইপিএস কেনার জন্য প্রদানের ঘোষণা দেন।
জানা গেছে, বিদ্যালয়টিতে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী দুই শিফটে পড়াশোনা করে আসছে। তবে সাম্প্রতিক তীব্র গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে শ্রেণিকক্ষে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ডেপুটি স্পিকারকে কাছে পেয়ে শিক্ষক ও অভিভাবকরা নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের দাবি জানান।
তার এই উদ্যোগে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা করতালির মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন।