শিরোনাম

নিজ এলাকায় বৃক্ষরোপণ করলেন ভূমি প্রতিমন্ত্রী

নেত্রকোনা  সংবাদদাতা
নিজ এলাকায় বৃক্ষরোপণ করলেন ভূমি প্রতিমন্ত্রী
বৃক্ষরোপণ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংবাদদাতা

ব্যারিস্টার কায়সার কামাল (এমপি) ভূমি প্রতিমন্ত্রী হিসেব দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ এলাকায় এসে বৃক্ষরোপণ করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে পৌছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

এদিন তিনি নিজ গ্রামের মসজিদে জুমার নামাজ আদায় ও বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় ব্যারিস্টার কায়সার কামালের এ সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

/এসআর/