প্রতিহিংসার উর্ধ্বে উঠে সমৃদ্ধশালী দেশ গড়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমাদের দলের ইচ্ছা, যারা ভোট দিয়েছে, তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে তেমনি যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমান দায় থাকবে। সকল প্রতিহিংসার উর্ধ্বেে উঠে রাজনৈতিক কুচিন্তা বাদ দিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, অনেকেই বলাবলি করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি রয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করা হবে । আশা করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সম্পূর্ণরূপে কামিয়াব হবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছি। আমার সব কাজে তারা অগ্রাধিকার পাবেন। আমরা দেশটাকে সুন্দরভাবে গড়বো। নরসিংদীর জন্য আলাদা দুটি আইসিইউ ইউনিট আনার ইচ্ছা পোষণ করছি।
তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফুটন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমুখ।