পুলিশ সদস্যের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযানে ৩ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
আটকরা হলেন– নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল, ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহমেদ ও হাসান।
হামলা শিকার লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।
জানা গেছে, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্রটির সঙ্গে দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি পাওয়া যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটকদের মধ্যে বিশাল অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এর আগে, সোমবার (৯ মার্চ) ভোর ৬টায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে আসা ৩ দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন। এতে তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তলটি ছিনতাই করে পালিয়ে যায়।