শিরোনাম

নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অগ্নিসংযোগ
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ করছে পুলিশ।’

উদ্বোধনের পর থেকে নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জের এ স্মৃতিস্তম্ভের পাশে ফতুল্লা মডেল থানার অধীনে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘গত ১৬ জুলাই এ স্মৃতিস্তম্ভে প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। ওই অনুষ্ঠানের জন্য চারদিকে কাপড়ে মোড়ানো হয়েছিলো। রাতে দূর থেকে কাপড়ের ছোট একটি দলায় আগুন ধরিয়ে স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারা হয়। এতে আগুন স্মৃতিস্তম্ভের পাশে থাকা কাপড়ে ধরে যায়। পরে দ্রতই আগুন নেভানো হয়।’

/এসআর/