ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মো. রাব্বী নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বী বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী। তিনি মাসকান্দা এলাকার মোবারক হোসেন ভুট্টুর ছেলে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বী দুপুরে ময়মনসিংহ পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলো। এ সময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দৌড়ে দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরেই রাব্বিকে হত্যা করা হতে পারে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।