ঈদের আগের দিন ময়মনসিংহে সড়কে ঝরলো ২ প্রাণ

ময়মনসিংহ সংবাদদাতা

ঈদের আগের দিন ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে বাসের সঙ্গে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালো দুইজন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নারী ও বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা বলেন, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।