তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর তেলবাহী ট্রেনের একটি খালি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি দুর্গম বনাঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তেলবাহী ওয়াগনের একটি খালি বগি বনের ভেতরের রেললাইনে আচমকা লাইনচ্যুত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে রেললাইন সচল করার জন্য ইতিমধ্যে হাইড্রোলিক টুলব্যান পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত লাইনের কাজ শেষ করে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক