শিরোনাম

ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ টন সার জব্দ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ টন সার জব্দ
জব্দকৃত সার

ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ টন সার জব্দ করেছে করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানায়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশে সার মজুত করা হচ্ছিলো। উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/