অসহায় মানুষের ভরসার জায়গা আইনজীবী ও বিচারকরা: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ সংবাদদাতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিভেদ ও দ্বন্দ্বে জড়িয়ে থেকে কোনো লাভ নেই। এমন একটি পরিবেশ তৈরি করতে হবে, যেন অসহায় মানুষ বলতে পারে আইনজীবী ও বিচারকরাই এখন তাদের ভরসার জায়গা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, অনেক অসহায় মানুষ অভিযোগ করেন যে, তারা যথাযথ আইনি সহায়তা পান না। এ ধরনের অভিযোগ দূর করতে আইনজীবীদের আরও মানবিক ও দায়িত্বশীল হতে হবে।
এর আগে জেলা লিগ্যাল এইডের আয়োজনে কোর্ট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এরপর মানিকগঞ্জ সদর উপজেলার ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।