মোহাম্মদ শাওন ইসলাম। তিনি একজন তরুণ উদ্যোক্তা। বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নে। দীর্ঘ ১০ বছর বাহারাইনে কাটিয়েছেন। দেশে ফিরে ইউটিউব দেখে গড়ে তুলেছেন একটি আঙুর বাগান।