জামায়াত ইশতেহারে ইসলামের কথা বলেনি: চরমোনাই পীর

ঝালকাঠি সংবাদদাতা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামী দল বলে, আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা ঘোষণা দিয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেবো। এই লক্ষ্য নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, অনেক ইসলামি দল প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকলো। তার সঙ্গে আরও কিছু দল এলো। যখন দেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিলো তখন দেশপ্রেমের পরিবর্তে, ইসলামের প্রেমের পরিবর্তে ক্ষমতাপ্রেমিকরা এখানে ছোবল দিলো।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।