বেনাপোল বন্দরে পণ্য চাপা পড়ে শ্রমিক নিহত

যশোর সংবাদদাতা

বেনাপোল স্থলবন্দরে ট্রাক থেকে নামানোর সময় লোহার শিটের নিচে চাপা পড়ে শাহজাহান আলী (৫৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শোয়েব আলী (৫২) নামে আরও এক শ্রমিক আহত হন। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের ট্রাক টার্মিনাল মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাব উদ্দিন ভোনার ছেলে। আর আহত শোয়েব একই থানার সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তারা বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৮৯১-এর সদস্য।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাঠে আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে আনলোড করা হচ্ছিল। এ সময় লোহার শিটের নিচে চাপা পড়ে শাহজাহান ও শোয়েব আহত হন। উপস্থিত অন্য শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভারী লোহার শিট আনলোড করার সময় দুর্ঘটনাবশত তারা চাপা পড়েন। একজন সদস্যকে হারিয়ে আমরা গভীর শোকাহত।’