পুলিশ দেখে পালালো চালক, মোটরসাইকেলে মিললো ৪৫ কেজি গাঁজা

জামালপুর সংবাদদাতা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ( ২ জুলাই) বিকালে জামালপুর-বকশীগঞ্জ মহাসড়কে পরিচালিত হাইওয়ে থানার পুলিশের চেকপোস্টে এসব গাঁজা জব্দ করা হয়। তবে মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকালে থানার সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ওই সময় সড়কে একজন মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা বস্তা খুলে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দীন বলেন, মোটরসাইকেল ও ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। মোটরসাইকেলের মালিককে শনাক্ত করণের কাজ চলমান আছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হাইওয়ে থানার পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে।

জামালপুরে জামালই সেরা