গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু
জামালপুর সংবাদদাতা

জামালপুরের ইসলামপুরে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে ইয়াসিন আলী নামের ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী পোড়ারচর নয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পোড়ারচরের বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকালে পরিবারের সঙ্গে কোরবানীর মাংস দিয়ে খাবার খাচ্ছিলো ইয়াসিন আলী। একপর্যায়ে তার গলায় মাংস আটকে যায়। এতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে ছটফট করতে থাকে। পরে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গলায় মাংস আটকে যাওয়া এক কিশোরকে হাসপাতালে আনা হয়। তবে কর্তব্যরত ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী এ বিষয়ে বলেন, গলায় মাংস আটকে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে আমরা শুনেছি।

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি