পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
পাবনা সংবাদদাতা

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৯: ৩২

মঙ্গলবার ঘটনাস্থলে তদন্ত করেছে পুলিশ। ছবি: সংবাদদাতা
পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেলের মালিক ও কর্মচারীরা লাপাত্তা রয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে লাকি বোর্ডিং নামে আবাসিক হোটেলের একটি কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহত নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহের গলায় গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার পর থেকে হোটেল মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলে রাখা হয়েছে। ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

/এসআর/