কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মাচারী বরখাস্ত

গাজীপুর সংবাদদাতা

নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ভূমি অফিসে অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ ছিল। সোমবার (৩ আগস্ট) সকালে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। এ সময় সেবাগ্রহীতারা তার কাছে নানা অভিযোগ করেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তিনি তহশিলদার ওয়াজেদ আলী খানসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেন।
এদিকে, কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্তের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পাড়েছে। অনেকেই দাবি করেছেন ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’। তবে এ তথ্যটি সঠিক নয়। শুধু ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

গুনে গুনে ‘ঘুষ নেওয়ার’ ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত