শিরোনাম

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীর মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীর মৃত্যু
দুর্ঘটনা কবলিত বাস।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। রবিবার (৩১ মে) সকালে গড়েয়ারপাড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী বাসটি রবিবার সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ওই নারী যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রমানিক বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসআর/