শিরোনাম

গাইবান্ধায় ৬ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধায় ৬ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

গাইবান্ধায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়। গাইবান্ধার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪ জন এবং তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের ২ জন পরীক্ষার্থী রয়েছেন। তুলসীঘাট কেন্দ্রে বহিষ্কৃত ২ জনের একজন সাধারণ শাখা ও অন্যজন বিএম শাখার পরীক্ষার্থী।

পরীক্ষা প্রশাসন শাখা ও সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পরীক্ষার্থীদের কাছে নকল, প্রবেশপত্রে প্রশ্নের সমাধান এবং বেঞ্চে প্রশ্নের উত্তর লেখা পাওয়া যায়।

গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ছাইফুল ইসলামকে বলেন, পরীক্ষার প্রশ্নপত্রের উল্টোদিকে প্রশ্নের সমাধান ও সিট বেঞ্চে লেখা নকলের দায়ে এই কেন্দ্রের ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) শফিক আহম্মেদ সরকার বলেন, এ কেন্দ্রের বিএম ও জেনারেল শাখার একজন করে দুই শাখার ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের কাছে একাধিক পাতা করে নকল পাওয়া গেছে।

গাইবান্ধা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমানকে বলেন, পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা আগামী পরীক্ষাগুলো আর দিতে পারবেন না।

/এসআর/