এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা মেরামতের সময় দুর্ঘটনা, বাবা-ছেলে নিহত

ফরিদপুর সংবাদদাতা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাকের চাকা পাল্টানোর সময় অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) ভোর সোয়া চারটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ আলী (৫০) ও মো. ইয়াকুব আলী (২৬)। তারা সম্পর্কে বাবা-ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকা থেকে ভাঙ্গামুখী লেনে একটি পণ্যবাহী ট্রাকের পেছনের চাকা ফেটে গিয়েছিল। পরে বামনকান্দা এলাকায় ট্রাক থামিয়ে চাকা মেরামত করছিল চালক ও তার সহযোগী। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউসুফ ও ইয়াকুবের মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনাকবলিত পণ্যবাহী ট্রাকটি শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘাতক গাড়ি ও এর চালককে আটকের জন্য অভিযান চলছে।

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত