শিরোনাম

দিনাজপুরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুরে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার এবং তাদের ছেলে আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

হাইওয়ে ডিউটিতে থাকা এসআই দেবাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোর হওয়ায় সড়কে লোকজন কম থাকায় ঘাতক পিকআপটি পালিয়ে যায়।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু বক্কর সিদ্দীক জানান, মা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আহত নাজমুল ইসলাম চিকিৎসাধীন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসআর/