ছুটির দিনে নারীকে অফিসে ডেকে শ্লীলতাহানি, কর্মকর্তা গ্রেপ্তার

দিনাজপুর সংবাদদাতা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর। পরে তিনি মামলা করলে রাতে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মোবাইল ফোনে কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। গল্পের এক পর্যায়ে তিনি ওই নারীকে শ্লীলতাহানি করেন।
এ বিষয়ে হাকিমপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে এক নারীকে ধর্ষণ মামলায় হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।