দিনাজপুরে অপহরণের অভিযোগে যুবশক্তির নেতাসহ আটক ৫

দিনাজপুর সংবাদদাতা

দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় এক নেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন, হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক আরও দুই ব্যক্তি। তাদের নাম জানা যায়নি।
মামলার অভিযোগে জানা যায়, সদর উপজেলার খোশালপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদকে রবিবার রাতে শহরের গোপালগঞ্জ পাঁচমাইল এলাকা থেকে অপহরণ করা হয়। পরে তার ছেলে মো. মামুন কোতোয়ালী থানায় অপহরণের অভিযোগ মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে শহরের গোর-এ-শহীদ বড় মাঠ থেকে আব্দুস সামাদকে উদ্ধার করে পুলিশ এবং ৩ জনকে আটক করে। পরে থানায় নেওয়ার সময় আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী জানান, অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আটক ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।