শিরোনাম

রাজধানীতে কাটা হাত-পা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কাটা হাত-পা উদ্ধার
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর পল্টন থানার এলাকায় অবস্থিত বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনেরর পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে, এগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহর দেহের অংশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ২টার (২৮ ফেব্রুয়ারি) দিকে স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি পা উদ্ধার করা হয়। শনিবার সকালে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মধ্যবর্তী এলাকা থেকে রাস্তায় দুটি বিচ্ছিন্ন হাত পাওয়া যায়।

ওসি জানান, হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের পর জানা গেছে, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

/এসএ/