শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এহেতাসামুল হক নামে ব্যক্তির বিরুদ্ধে। সময় হামলায় গুরুতর আহত হয়েছে নিহতের আরেক ছেলে। তবে ঘটনার পর থেকে ওই অভিযুক্ত রোহিঙ্গা ব্যক্তি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান এসব তথ্য জানান।

এর আগে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা অভিযুক্ত এহেতাসামুল হকের স্ত্রী শহীদ নূর সুফিয়া(৩৩), তাদের মোহাম্মদ শামীম (৫)। হামলায় দম্পতির অন্য ছেলে মো. আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হোসেন জানান, মধ্যরাতে এহেতাসামুল হক ও তার স্ত্রী শহীদ নুর সুফিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এহেতেসামুল হক ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে তার স্ত্রী এবং দুই ছেলে শামীম ও বাপ্পীকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলে স্ত্রী সুফিয়া এবং ছোট ছেলে শামীম নিহত হয়।

পরে আহত আফসারকে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত ক্যাম্পসংলগ্ন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ওসি মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত ব্যক্তিকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

/এফআর/