শিরোনাম

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেটসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাশিরুল ইসলাম বশির রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ভাটাপাড়া-বাকির মোড় এলাকার বদরুল ইসলামের ছেলে।

রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, বাশিরুল ইসলাম থানা বিএনপির আগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। পরে ২০২৪ সালের কমিটিতে তাকে রাখা হয়নি। এখন বিএনপিতে তার কোনো পদ নেই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাশিরুল ইসলামের বাড়িতে ইয়াবা বিক্রির খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। তখন বাড়ি থেকে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাশিরুলকে আটক করা হয়।

/এসআর/