শিরোনাম

জোড়া ভূমিকম্পে কাঁপলো দেশ

জোড়া ভূমিকম্পে কাঁপলো দেশ
ভূমিকম্প। প্রতীকী ছবি

মায়ানমার সীমান্তে ১৭ মিনিটের ব্যবধানে দুইবারের ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর ১৭ মিনিট পর রাত ৯টা ৫১ মিনিটে ফের ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

এর আগে প্রথম দফায় ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। এটির উৎপত্তি স্থল ছিল দক্ষিণ-পশ্চিমের শেষ জেলা সাতক্ষীরা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সকালে জানিয়েছিলেন, এটি ছিল হালকা মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ১ মাত্রা।

/টিই/