রাস্তায় যুবককে গুলি, হাসপাতালে নিতেই মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. আজাদ নামের এক যুবক। হঠাৎ পেছন থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় সড়ক দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি ভিকটিমকে গুলি করেন। পরে তাকে বিকাল ৪টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’