শিরোনাম

পুলিশের তাড়ায় পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠলো গাঁজার বস্তা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

পুলিশের তাড়ায় পুকুরে মাইক্রোবাস, ভেসে উঠলো গাঁজার বস্তা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে মাইক্রোবাস

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। পরে ওই মাইক্রোবাস থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মাইক্রোবাস ও গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের খবরে শুক্রবার সকালে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশের নজরে আসে।

তিনি জানান, সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পুলিশ তখন মাইক্রোবাসটিকে ধাওয়া করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে গাড়িতে থাকা গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে ওঠে। এ সময় চালক ও মাদক পাচারকারীরা সাঁতরে পালিয়ে যান। তখন পুলিশ ৯ বস্তা গাঁজা জব্দ করে।

/এসআর/